সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নয়াদিল্লির রাজপথে কুচকাওয়াজে বাংলাদেশের সশস্ত্র বাহিনী | চ্যানেল খুলনা

নয়াদিল্লির রাজপথে কুচকাওয়াজে বাংলাদেশের সশস্ত্র বাহিনী

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নয়াদিল্লির রাজপথে রাষ্ট্রীয় কুচকাওয়াজে অংশ নিয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে নয়াদিল্লির রাজপথে আয়োজিত সশস্ত্র বাহিনীর মার্চিং ব্যান্ড জনপ্রিয় ‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি’ গানের সঙ্গে কুচকাওয়াজে অংশ নেয়।

কুচকাওয়াজে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর স্যালুট গ্রহণ করেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। সে সময় ভারতের ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর ১২২ সদস্যের সমন্বিত কন্টিনজেন্টের নেতৃত্ব দেন লে. কর্নেল আবু মোহাম্মদ শাহনূর শাওন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আমন্ত্রণ জানায় ভারতের হাইকমিশন।

করোনা মহামারির কারণে এবার প্রজাতন্ত্রের দিবসের আয়োজন সীমিত করা হয়েছে। ১৫ বছরের কম বয়সী কোনো শিশুকে কুচকাওয়াজে অংশ নিতে দেওয়া হয়নি।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।