সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নড়াইলে ৫০ টাকায় চিকিৎসা দিচ্ছেন মাশরাফি | চ্যানেল খুলনা

নড়াইলে ৫০ টাকায় চিকিৎসা দিচ্ছেন মাশরাফি

চ্যানেল খুলনা ডেস্কঃনড়াইলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির অনুরোধে ৫০ টাকায় চিকিৎসাসেবা দিতে সম্মত হয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা।

সাধারণ মানুষের কল্যাণার্থে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন গঠন করেছিলেন মাশরাফি। তার সেই ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় মাত্র ৫০ টাকা ফি নিয়ে চিকিৎসাসেবা দেবেন বিশেষজ্ঞ ডাক্তাররা। এমনটি জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা মির্জা নজরুল ইসলাম।

তিনি আরও জানান, মহিষখোলার শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতালে গাইনি, স্ত্রী ও প্রসূতি, শিশু, মেডিসিন বিশেষজ্ঞ চারজন ডাক্তার নিয়মিত রোগী দেখেন। এছাড়া বিশেষ বিশেষ দিনে ঢাকা থেকে বিশেষজ্ঞ ডাক্তার এনে চিকিৎসা দেয়া হয়।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট নড়াইলবাসীর জন্য ৫০ টাকা ফিতে চিকিৎসা সেবার উদ্বোধন করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।