সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটিসমূহে মহান বিজয় দিবস উদ্যাপিত | চ্যানেল খুলনা

নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটিসমূহে মহান বিজয় দিবস উদ্যাপিত

যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটিসমূহে মহান বিজয় দিবস এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (১৬-১২-২০২১) অনুষ্ঠিত হয়েছে। এদিন নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটির বিভিন্ন মসজিদসমূহে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য শাহাদৎ বরণকারী বীর শহীদদের রুহের মাগফেরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণের সুস্বাস্থ্য কামনা এবং দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে নৌবাহিনীর নির্বাচিত যুদ্ধজাহাজ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মংলা ও বরিশালে দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। বিপুল সংখ্যক উৎসুক জনতা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের জন্য আগমন করেন। এসময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল পরিদর্শন এলাকায় সর্বসাধারণের জন্য বাদ্য পরিবেশন করে। তাছাড়া নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটিসমূহে দিবসটি উপল্েয নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ গ্রহণ অনুষ্ঠানে নৌবাহিনীর ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের জাহাজ ও ঘাঁটির সর্বস্তরের কর্মকর্তা ও নৌসদস্য অংশগ্রহণ করেন। পাশাপাশি নৌবাহিনী স্কুল ও কলেজসমুহের শিার্থীগণ নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। উলেখ্য, নতুন প্রজন্মসহ সকলকে জাতির পিতার আদর্শে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার ল্েয সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের এই মাহেন্দ্রণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক এই শপথ অনুষ্ঠানের আয়োজন করে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।