সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নোয়াখালীতে নারীকে বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদ খুলনা ইসলামী আন্দোলনের | চ্যানেল খুলনা

নোয়াখালীতে নারীকে বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদ খুলনা ইসলামী আন্দোলনের

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতন চালানো হয়েছে। এ ঘটনায় এক মাস পার হয়ে গেলেও লম্পটদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে নির্যাতনের ভিডিও ভাইরাল হলে বিষয়টি জনগণের নজরে আসে।

এ ঘটনার তীব্র প্রতিবাদ এবং গ্রেফতারকৃত দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ।

আজ সোমবার গনমাধ্যমে এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশে বিচারহীনতার কারণে ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় বারবার বিচার থেকে রেহাই পেয়ে যায় ধর্ষক, নারী নির্যাতনকারী এবং সন্ত্রাসীরা। যে কারণে ধর্ষণ এবং বর্বোরোচিত নারী নির্যাতন দেশে এখন মেগাসিরিয়ালে রূপ নিয়েছে। এক একটি লোমহর্ষক ঘটনার অবতারণা হওয়ার পরেই চলে আসে আরেক লোমহর্ষক ঘটনা। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে গ্রেফতারকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় খুলনাসহ দেশব্যাপী আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।

তারা আরো বলেন, আমরা মনে করছি বিচার বিভাগে ক্ষমতাসীন সরকারের হস্তক্ষেপ বারবার এমন ঘটনার জন্ম দেয়। সুতরাং দেশের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে না পারলে ধর্ষণ ও লোমহর্ষক নারী নির্যাতনের ঘটনা আরো কত অবলোকন করতে হবে তার কোন ইয়ত্তা নেই।

বিবৃতিতে আরো বলেন, দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা না থাকায় বারবার ধর্ষণ এবং লোমহর্ষক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। অতএব ধর্ষণ নারী নির্যাতন সহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধ করতে হলে রাষ্ট্রের সকল পর্যায়ে ইসলামী অনুশাসন মেনে চলার বিকল্প নেই।
বিবৃতিদাতারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য, নগর সভাপতি মুফতী আমানুল্লাহ, কেন্দ্রীয় শূরা সদস্য নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন,
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ মুফতী ইমরান হোসাইন, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রচার সম্পাদক ডাঃ মাওঃ নাসির উদ্দিন, সহ প্রচার গাজী ফেরদাউস সুমন, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দপ্তর মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, সহ অর্থ আলহাজ্ব মোমিনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ হাফিজুর রহমান, সহ প্রশিক্ষণ মোঃ আব্দুল্লাহ আল নোমান, ছাত্র ও যুব বিষয়ক মোঃ ইমরান হোসেন মিয়া, কৃষি ও শ্রম বিষয়ক আলহাজ্ব আমজাদ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট কামাল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছালাম, মহিলা ও পরিবার বিষয়ক হাফেজ আব্দুল লতিফ, সংখ্যালঘু বিষয়ক আলহাজ্ব আবু তাহের, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ সিরাজুল ইসলাম, আলহাজ্ব জাহিদুল ইসলাম, হাফেজ খায়রুল ইসলাম প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।