সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নেপালের উন্নয়নে চার হাজার কোটি টাকা দেবে চীন | চ্যানেল খুলনা

নেপালের উন্নয়নে চার হাজার কোটি টাকা দেবে চীন

চ্যানেল খুলনা ডেস্কঃ ভারত সফর শেষে নেপাল সফরে গিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফরে নেপালের উন্নয়নে ৪৯২ মিলিয়ন ডলার (প্রায় চার হাজার ২০০ কোটি টাকা) দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং। বিভিন্ন বিষয়ে নেপালের সঙ্গে ২০টি চুক্তি স্বাক্ষর করেছে চীন।

বর্তমানে নেপালে ক্ষমতায় রয়েছে কমিউনিস্ট পার্টি। গত ২৩ বছরের মধ্যে এটা নেপালে কোনো চীনা প্রেসিডেন্টের প্রথম সফর। শেষবার ১৯৯৬ সালে ঝিয়াং জেমিন কাঠমান্ডু সফর করেছিলেন।

কূটনৈতিক মহলের জল্পনা, দক্ষিণ এশিয়ায় যে কয়টি দেশের ওপর ভারতের প্রভাব রয়েছে তার একটি হল নেপাল। সেই প্রভাব ভাঙতেই ২০১৫ সাল থেকে মরিয়া চেষ্টা চালাচ্ছে বেইজিং। তারই ধারাবাহিকতায় নেপালের অভ্যন্তরীণ উন্নয়নে এই বিপুল বিনিয়োগ নিয়ে জিনপিং হাজির হয়েছেন বলে মনে করা হচ্ছে।

৪৯২ মিলিয়ন ডলার দেয়ার পাশাপাশি জিনপিং কাঠমান্ডুকে তাতোপানি ট্রানজিট পয়েন্টের সঙ্গে সংযোগ রক্ষাকারী আরনিকো হাইওয়ে নতুন করে করার প্রতিশ্রুতি দিয়েছেন- যা ২০১৫ সালের ধ্বংসাত্মক ভূমিকম্পের পরে বন্ধ হয়ে গিয়েছিল।

চীনা রাষ্ট্রপতি জানিয়েছেন, হিমালয় অঞ্চলের মধ্য দিয়ে নেপাল ও চীনের ট্রেন চলাচল খুব শিগগিরি শুরু হবে। আর এ ব্যাপারে চীন নেপালকে বিশেষ সহায়তা করবে। আমাদের বন্ধুত্ব বিশ্বের কাছে বন্ধুত্বের মডেল। আমাদের দুই দেশের মধ্যে কোন সমস্যা নেই।

উল্লেখ্য, এশিয়ার দুই পরমাণু শক্তিধর ও বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ হল ভারত ও চীন। তাদের মাঝখানে চরম ভৌগোলিক কূটনৈতিক অবস্থান নিয়ে রয়েছে নেপাল। কূটনীতির চালে নেপাল যেদিকেই বেশি ঝুঁকবে তার কড়া ফল পাবে অন্য পক্ষ। তাই চীন ও ভারত উভয়েই নেপালকে নিজেদের প্রভাবের মধ্যে রাখতে চেষ্টা করে।

 

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।