সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নীতি পরিবর্তন করলেই মার্কিনিদের সঙ্গে আলোচনা : ইরান | চ্যানেল খুলনা

নীতি পরিবর্তন করলেই মার্কিনিদের সঙ্গে আলোচনা : ইরান

আন্তর্জাতিক ডেস্কঃআমেরিকার সঙ্গে আলোচনার পথ এখনো বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি। তবে সেজন্য ইরানের ব্যাপারে মার্কিনিদের নীতিতে পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। তার ভাষায়, আগে নীতি পরিবর্তন, তারপরেই মার্কিনিদের সঙ্গে আলোচনা। খবর ‘গালফ নিউজ’।

রবিবার (১ ডিসেম্বর) তেহরানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আলী লারিজানি বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি ভুল। আর মার্কিন নীতি নির্ধারকদের এ নীতি পরিহার করতে হবে। তবেই তাদের সঙ্গে আলোচনায় বসবে ইরান।তিনি আরও বলেন, কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানকে আলোচনায় বসানোর চেষ্টা করছে। আমি তাদের জানাতে চাই যে, ইরান এখনো মার্কিনিদের সঙ্গে আলোচনার পথ পুরোপুরি বন্ধ করে দেয়নি। তবে আমেরিকাকে এ কথা উপলব্ধি করতে হবে যে, তারা ইরানের বিরুদ্ধে যে নীতি গ্রহণ করেছে তা ভুল ও অন্যায়। তারা এ ধরনের নীতি থেকে সরে আসলে তবেই ইরান আলোচনার ব্যাপারে অগ্রসর হবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।