সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিশ্চিত মৃত্যু যেনেও ১০ হাজার টাকার বিনিময়ে বায়ুপথে ইয়াবা বহন আটক এক | চ্যানেল খুলনা

নিশ্চিত মৃত্যু যেনেও ১০ হাজার টাকার বিনিময়ে বায়ুপথে ইয়াবা বহন আটক এক

খুলনায় বিপুল পরিমান ইয়াবাসহ উজ্জল শেখ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর লবনচরা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে হাসপাতালে নিয়ে তার এক্স-রে করে আরও ইয়াবা মিলেছে।

আটক হওয়া মাদক কারবারী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লিয়াকত শেখের ছেলে উজ্জল শেখ।

খুলনার লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদুজ্জামান বলেন, জিসান পরিবহণে করে ঢাকা থেকে খুলনায় আসে উজ্জল শেখ। তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পায়ুপথ থেকে মাদকের একটি পুটলা বের করে দেয়। ওই পুটলা থেকে ৬০০ পিচ ইয়াবা বের করে দেয় ওই মাদক কারবারী। পরে গতিবিধি আরও সন্দেহ হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

লবনচরা থানা পুলিশের এসআই প্রদীপ বৈদ্য বলেন, হাসপাতালে নেওয়ার পর উজ্জল শেখের এক্স-রে করানো হয়। সেখানে তার পেটে কিছু ডিম আকৃতির পুটলা দেখা যায়। পরে বিশেষ ব্যবস্থায় ১৯টি পুটলা বের করা হয়। আরও কয়েকটি পুটলা রয়েছে। এগুলো বের করার পর গণণা করে সঠিক তথ্য জানানো সম্ভব হবে। ওই ব্যবসায়ীর কাছে আরও মাদক আছে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।