সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নিম্নআয়ের শ্রমজীবীদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

নিম্নআয়ের শ্রমজীবীদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় এবং খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ (শনিবার) বিকালে নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে দুইশত কর্মহীন, নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে পাঁচ কেজি করে চাল এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই পলাশ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ মোশাররফ হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর ৩১, ৩০ ও ২২ নম্বর ওয়ার্ডের দুইশত জন করে মোট ছয়শত কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে পাঁচ কেজি করে চাল এবং নগদ অর্থ বিতরণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।