সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নিম্নআয়ের কর্মহীনদের মাঝে সিটি মেয়রের ত্রাণসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

নিম্নআয়ের কর্মহীনদের মাঝে সিটি মেয়রের ত্রাণসামগ্রী বিতরণ

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আজ (বৃহস্পতিবার) সকালে খুলনার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে পাঁচশত ৭১ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, ডাল, লবণ, পেঁয়াজ, সাবান ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগী বিতরণ করেন।
ত্রাণসামগ্রী বিতরণকালে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনিছুর রহমান বিশ্বাস, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ আবিদুল্লাহ, সাধারণ সম্পাদক হাসান ইফতেখার চানুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়া থেকে ৭ মে পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে প্রায় ৩৭ হাজার কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, ডাল, লবণ, পেঁয়াজ, সাবান, সবজি ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়াও কোভিড-১৯ প্রতিরোধে পাটকল শ্রমিক, লেদার শ্রমিক, হর্কাস, মোটর শ্রমিক, মোটরযান শ্রমিক, ট্রাকচালক, বাসচালক, হেলপার, বেবিট্রেক্সি চালক, ইটভাটা, স’মিলস শ্রমিক, হোটেল, দর্জি শ্রমিক, স্বর্ণশিল্পী শ্রমিক, দোকান কর্মচারী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ নিম্নআয়ের প্রায় ১৭ হাজার কর্মহীনদের মাঝে আট কেজি করে চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
পরে সিটি মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় খুলনার ২ এবং ৮ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন করে মোট আটশত ৫৬ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, ডাল, লবণ, পেঁয়াজ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।