সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নিখোঁজের ৭ মাস পর ছাত্রদল নেতা গ্রেফতার | চ্যানেল খুলনা

নিখোঁজের ৭ মাস পর ছাত্রদল নেতা গ্রেফতার

নিখোঁজ হওয়ার সাত মাস পর সাবেক ছাত্রদল নেতা টিটু হায়দারকে নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় টিটুকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট জোহাইর প্রথমে আটক করে।

পরবর্তীতে সাবেক এই ছাত্রদল নেতাকে গ্রেফতার দেখিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, নোয়াখালীর বেগমগঞ্জ থানায় যোগাযোগ করে জানা যায় টিটুর নামে একাধিক মামলা রয়েছে। তিনি সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অপ্রকৃস্থ অবস্থায় ঘোরাঘুরি করছিল। স্থানীয় লোকজন খবর দিলে টিটুকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে টিটুর স্ত্রী নুসরাত জাহান বলেন, আমার স্বামীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার স্বামী বিএনপির রাজনীতি করে এটাই তার অপরাধ। তিনি যদি অপরাধী হয় তাহলে তার বিচার আদালত করবে। আমার স্বামীকে আদালতে পাঠানো হোক।

অপরদিকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, দীর্ঘদীন আমাদের এই সহকর্মীকে গুম করে রাখা হয়েছিলো। সোমবার সিদ্বিরগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। তার পরিবার ও আমাদের প্রত্যাশা তাকে দ্রুত আদালতে হাজির করা হবে।

গত ২০ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেছিলেন, গত ৮ জুলাই টিটুকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তুলে নিয়ে যায়। আমি অবিলম্বে টিটুকে জনসম্মুখে হাজির করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর আহ্বান জানাচ্ছি।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।