সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
নাশকতা মামলায় রিমান্ড শেষে নিপুণ রায় কারাগারে | চ্যানেল খুলনা

নাশকতা মামলায় রিমান্ড শেষে নিপুণ রায় কারাগারে

বাসে আগুন দেওয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যা ডভোকেট নিপুণ রায় চৌধুরী সহ দুজনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২ এপ্রিল) মামলাটির তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার এসআই সুদীপ কুমার বিশ্বাস আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আরেক আসামি হলেন- হাজী আরমান হোসেন। গত ২৯ মার্চ এই দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৮ মার্চ বিকেলে রাজধানীর রায়েরবাজারে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র্যা ব সূত্রে জানা গেছে,নিপুণ রাজধানীসহ সারা দেশে নাশকতার পরিকল্পনা করেন। তারই অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ী,মালিবাগসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতা ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িত অন্য দের গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা হবে।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।