সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও মহিলা সমাবেশে বক্তারা | চ্যানেল খুলনা

নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও মহিলা সমাবেশে বক্তারা

চ্যানেল খুলনা ডেস্কঃ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আজ (বৃহস্পতিবার) খুলনায় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক দপ্তর, বেসরকারি সংস্থা ও বিভিন্ন নারী স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে শেরে বাংলা রোডে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে মানববন্ধন ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকার নারীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীরা আজ সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সরকার নারীদের জন্য নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করেছে। তাঁদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীদের অধিকার তাদেরই আদায় করে নিতে হবে। নারীর উন্নয়ন মানে দেশ ও সমাজের উন্নয়ন।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন। খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিনের সভাপতিত্বে এই মানববন্ধন ও মহিলা সমাবেশে জাতীয় মহিলা সংস্থার চেয়ারপারসন অধ্যাপিকা সৈয়দা হোসনে আরা রুনু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম, নারী নেত্রী শামীমা সুলতানা শিলু, সাকেরা বানু, বলাকা রায়,পারভীন আক্তারসহ বিভিন্ন বেসরকারি সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থার নেত্রীরা বক্তৃতা করেন।

নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’।

মানববন্ধনে বনফুল, শোভা, গ্রীণ নারী কল্যাণ ফাউন্ডেশন, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন, জাতীয় মহিলা সংস্থা, এডাব, উইএমএসএস প্রকল্প, সুশীলন, লাইট হাউসসহ বিভিন্ন বেসরকারি সংগঠন, এনজিও ও স্বেচ্ছাসেবী সংস্থা অংশগ্রহণ করে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।