সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
নামের শেষে ‘খান’ ‘চৌধুরী’ ইত্যাদি ব্যবহারের বিধান কী? | চ্যানেল খুলনা

নামের শেষে ‘খান’ ‘চৌধুরী’ ইত্যাদি ব্যবহারের বিধান কী?

উত্তর দিয়েছেন

মুফতি ইমরানুল বারী সিরাজী

খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা

রফিকুল ইসলাম (ফয়সাল) সোনাগাজী, ফেনী

প্রশ্ন : কেউ নামের শেষে ‘খান’ বা ‘চৌধুরী’ কিংবা তালুকদার শব্দ ব্যবহার করছে অথচ সে খান বা চৌধুরী কিংবা তালুকদার নয়। এভাবে বিশেষ প্রয়োজনে নিজের বংশ পাল্টানো অর্থাৎ বাপ-দাদার নাম বদলিয়ে অন্য কোনো নামের সঙ্গে সম্পৃক্ত করে নিজের বংশ পরিচয় দেয়া যাবে কি?

উত্তর : বাবা ছাড়া অন্য কারও নামের সঙ্গে সম্পৃক্ত করে নিজের বংশ পরিচয় দেয়া হারাম। হাদিস শরিফে এ বিষয়ে ভীষণ কঠোরতা এসেছে। এ ধরনের লোকদের জন্য জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে।

তথ্যসূত্র: মুসলিম শরিফ: হাদিস নং ১৩৭০, ফতোয়ায়ে মাহমুদিয়া: খণ্ড: ৪, পৃষ্ঠা: ৪১৮।

এনায়েত করিম সুমন, কানাডা

প্রশ্ন : মসজিদে বিবাহের আয়োজন করা কি জায়েজ?

উত্তর : মসজিদে বিবাহ সম্পন্ন করা মুস্তাহাব। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত রাসূল করিম (সা.) বলেন, ‘তোমরা বিবাহের ঘোষণা করো এবং তা মসজিদে সম্পন্ন করো’। এ হাদিসের আলোকে ইসলামিক স্কলাররা বলেন, মসজিদে বিবাহ সম্পন্ন করা মুস্তাহাব।

তথ্যসূত্র : তিরমিজি শরিফ : হাদিস নং-১০৮৯, ফতোয়ায়ে আলমগিরি : খণ্ড-৫, পৃষ্ঠা-৩২১।

রিনা পারভীন, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া

প্রশ্ন : মহিলারা কি পিরিয়ডের সময় কোরআন শরিফ তেলাওয়াত করতে পারবে? এবং সকাল-সন্ধ্যার বিভিন্ন ফজিলতপূর্ণ দোয়া-দরুদ ও জিকির করতে পারবে?

উত্তর : মহিলাদের পিরিয়ডের সময় কোরআন শরিফ তেলাওয়াত করা ঠিক নয়। অবশ্য সকাল-সন্ধ্যার দোয়া-দরুদ ও জিকির করতে কোনো সমস্যা নেই। আলেমদের মতামত হল- যার পিরিয়ড হচ্ছে, তার জন্য প্রত্যেক নামাজের সময় অজু করে ঘরের নামাজের স্থানে নামাজ পড়ার সমপরিমাণ সময় বসে দোয়া-দরুদ ও জিকির-আজকার করা মুস্তাহাব।

তথ্যসূত্র : বোখারি শরিফ : হাদিস নং ২৫৬, ফতোয়ায়ে আলমগিরি : খণ্ড : ১, পৃষ্ঠা : ৩০৯, মারাকিউল ফালাহ : খণ্ড : ১, পৃষ্ঠা : ৭৭।

https://channelkhulna.tv/

আজকের টপিক্স আরও সংবাদ

শিববাড়িতে যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

খুলনার নতুন জেলা প্রশাসক মিজ্‌ হুরে জান্নাত

স্বাধীনতা মহান আল্লাহর দান: একটি ইসলামী দৃষ্টিভঙ্গি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।