সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নানির হাতের তেতো খাবারই জয়ার রূপরহস্য! | চ্যানেল খুলনা

নানির হাতের তেতো খাবারই জয়ার রূপরহস্য!

দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের রূপ-লাবণ্য ধরে রাখার রহস্য এবার ফাঁস করলেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি ‘ফর দ্য লাভ অফ ফুড’ নামের একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়ে তিনি জানিয়েছেন, ছোটবেলায় নানির দেওয়া তেতো খাবারের অভ্যাসই তার ত্বক ও শরীর দুটোই ভালো রাখার রহস্য।

টিভি অনুষ্ঠানটিতে জয়া জানিয়েছেন, তিনি ভালো দই-পান্তা বানাতে পারেন। ডিম ভাজি দিয়ে ভাত খেতে পছন্দ করেন তিনি। ছোটবেলায় জয়ার নানি তাকে প্রচুর তেতো খাবার খাওয়াতেন। এখনও সেই অভ্যাস রয়ে গেছে তার। কারণ তেতো খেলে ত্বক ও শরীর দুটোই ভালো থাকে।

ফাস্টফুড কিংবা বাইরের খাবারকে অনেকেই এড়িয়ে চলেন। তবে জয়ার পছন্দ কোনটা- ঘরের নাকি বাইরের খাবার? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, বাংলাদেশের ঐতিহ্যবাহী সব খাবার তার ভালো লাগে। সেটা ঘরের হোক কিংবা বাইরের। পাশাপাশি মেক্সিকান, জাপানি ও কোরিয়ান খাবারও ভালো লাগে তার।

জয়া বলেন, আমি খেতে ভালোবাসি, তাই খাওয়া নিয়ে এতো কিছু ভাবি না। বাংলাদেশের ঐতিহ্যবাহী সব খাবার সবই ভালো লাগে। সেটা ঘরের হোক কিংবা বাইরের। আবার মেক্সিকান, জাপানি ও কোরিয়ান খাবারও ভালো লাগে।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।