সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নানা আয়োজনে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন কেইউজে’র | চ্যানেল খুলনা

নানা আয়োজনে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন কেইউজে’র

নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। কর্মসূচির মধ্যে ছিলো খুলনা প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, ১০০ পাউন্ডের কেক কাটা ও আলোচনা সভা।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাব চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা।
ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাটের পরিচালনায় সভায় বক্তৃতা করেন দৈনিক জন্মভূমির প্রধান সম্পাদক মনিরুল হুদা, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য অসিত বরণ বিশ্বাস, কেইউজে’র সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর, আসাদুজ্জামান রিয়াজ।
এসময় আরও উপস্থিত ছিলেন কেইউজের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, এ কে হিরু, দৈনিক আজকের তথ্য’র সম্পাদক এস এম নজরুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, মো. শাহ আলম, এস এম ফরিদ রানা, নেয়ামুল হোসেন কচি, নূর হাসান জনি, আল মাহমুদ প্রিন্স, বিমল সাহা, রকিব উদ্দিন পান্নু, আলমগীর হান্নান, বাবুল আক্তার, কৌশিক দে বাপী, শেখ আব্দুল হালিম, প্রবীর বিশ্বাস, আবু সাঈদ, রাশিদুল আহসান বাবলু, দেবব্রত রায়, সুমন আহমেদ, ওয়াহেদ উজ জামান বুলু, নগর আওয়ামী লীগের সদস্য এসএম আকিল উদ্দিন, শেখ কামরুল আহসান, জাহাঙ্গীর আলম, মিলন হোসেন, দিলীপ বর্মণ, আবু নূরাইন খন্দকার, আব্দুস সাত্তার, শেখ লিয়াকত হোসেন, হাসান আল মামুন, আসাফুর রহমান কাজল, হাসানুর রহমান তানজির, এস এম বাহাউদ্দিন, হেলাল মোল্লা, রাজু সাহা বিপ্লব, মেহেদী হাসান পলাশ, নাজমুল হাসান, শেখ জাহিদুল ইসলাম, মোঃ আবুল বাশার, সাংবাদিক শেখ মো. সেলিম, আমিরুল ইসলাম বাবু প্রমুখ।
পরে প্রধান অতিথি সিটি মেয়র সকল নিয়ে ১০০ পাউন্ডের কেক কাটেন। এর আগে কর্মসূচির শুরুতে সকাল ১০টায় খুলনা প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইউনিয়নের নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা সাংবাদিক ইউনিয়নের পাল্টা পা‌ল্টি সভা, ৩৪ জনের সদস্যপদ বা‌তিল

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।