সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নানা আয়োজনে খুলনায় আয়কর দিবস পালন | চ্যানেল খুলনা

রিটার্ন দাখিলের শেষ দিন আজ

নানা আয়োজনে খুলনায় আয়কর দিবস পালন

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনায় জাতীয় আয়কর দিবস-২০১৯ পালিত হয়। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে খুলনার বয়রাস্থ কর কমিশনারের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। দিবসের এবারের প্রতিপাদ্য “কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন”। প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, দেশের উন্নয়নে উপযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বতঃস্ফূর্তভাবে কর প্রদানে এগিয়ে আসতে হবে। জাতীয় বাজেটের ৯০ শতাংশের যোগান দেয় দেশের মানুষ। ইতিবাচক মানসিকতা নিয়ে দেশের স্বার্থে কর প্রদান করলে বাংলাদেশ একটি স্বনির্ভর দেশ হিসাবে বিশ^ দরবারে দাঁড়াবে।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুল হক খান, খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়, যুগ্ম কর কমিশনার মোঃ মঞ্জুর আলমসহ কর বিভাগের কর্মকর্তা, কর্মচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে আজ রবিবার জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিল করা যাবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।