সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নবীজির অবমাননার প্রতিবাদে খুলনায় হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের সমাবেশ ও মিছিল | চ্যানেল খুলনা

নবীজির অবমাননার প্রতিবাদে খুলনায় হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের সমাবেশ ও মিছিল

ভারতের বিজেপি সরকারের মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জান্দাল কতৃক হরযত মোহাম্মদ সা. ও মা আয়েশা রা. কে অবমাননা করার প্রতিবাদ এবং তাদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে খুলনা হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন খুলনার মহানগর শাখার উদ্যোগে আজ সোমবার (২০ জুন) বিকাল ৪ টায় নগরীর বাইতুন নূর মসজিদ কমপ্লেক্স এর সামনে এক প্রতিবাদ সমাবেশ হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন খুলনা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা কবির হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মুফতি ইলিয়াস হোসাইন জাহানাবাদী, সাধারণ সম্পাদক হাফেজ সৈয়দ এমদাদুল্লাহ, হাফেজ মোঃ শহিদুল ইসলাম, মাওলানা এফ এম নাজমুস সউদ, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, শেখ মোঃ নাসির উদ্দিন, হাফেজ মোল্লা মিরাজুল হক, মুফতি ইলিয়াস ফরিদী, হাফেজ জিএম এমদাদুল হক, মাওলানা শফিকুর রহমান চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের জানের চেয়েও প্রিয় আমাদের নবীজি। তার অবমাননা কখনোই সহ্য হওয়ার নয় যতদিন পর্যন্ত বিজিপি সরকার দুই কুলাঙ্গার কে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। বক্তারা অবিলম্বে সংসদে নিন্দা প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন এবং জনগণকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।