
বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। যে বাংলাদেশে কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবে। নতুন এ বাংলাদেশ ফ্যাসিবাদের কোন স্থান হবেনা। এদেশের তরুণ ছাত্র জনতা রাজ পথে বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে।’
মঙ্গলবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা এনসিপি কর্তৃক জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, দেশ গঠনে আপনাদের সহযোগিতা চাই। আমরা তরুণ আমাদের ভুল থাকতে পারে। আপনারা আমাদের ভুলি ধরিয়ে দিবেন। নতুন রাজনৈতিক দল হিসেবে সংসদে বর্তমানে এনসিপি’র ৬ জন এমপি আপনাদের কথা তুলে ধরছেন। আগামীতে আপাদের সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি ১৬০ জন সংসদ সদস্য নিয়ে এদেশের খেতে খাওয়া সাধারণ মানুষদের প্রতিনিধিত্ব করবে।
তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করার প্রতিশ্রæতি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও তা বাস্তবায়ন করছেন না। অচিরেই জুলাই সনদ বাস্তবায়ন করে জনগণের গণভোটের রায়কে মূল্যায়ন করতে হবে।
হাসনাত আব্দুল্লা বলেন, এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবেনা। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশর জনগণ তাদের চিরতরে বয়কট করেছে।
পথ সভায় তিনি চিতলমারীতে এনসিপি মনোনতি উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইসতিয়াক হোসেন জামিকে জণগনের মাঝে পরিচয় করিয়ে দিয়ে সকলকের নিকট আগামী উপজেলা নির্বাচনের ভোট ভিক্ষা চান। একই সাথে পথ সভা মঞ্চে বিভিন্ন দল থেকে এনসিপিতে যোগদানকৃত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চিতলমারী উপজেলা শাখার প্রধান সন্বয়কারী এফ এ ম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও য্ধুসঢ়;গ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম কাকা মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান, জাতীয় নাগরিক পার্টির সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহামুদা মিতু।
অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বক্তব্য রাখেন জাতিয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন- আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহাসান জুনায়েদ, এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন রনি, ছাত্র শক্তির আহ্বায়ক জাহীদ হাসান, কেন্দ্রীয় নারী শক্তি নেত্রী আজবীন আরোবিন নওশিন, বাগেরহাট জেলা এনসিপি সভাপতি মোর্শেদ আনোয়ার সোহেল, চিতলমারী উপজেলায় এনসিপি মনোনীত উপজেল চেয়ারম্যান প্রার্থী ইসতিয়াক হোসেন জামি, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাব্বির মল্লিকের পিতা শহিদুল মল্লিকসহ এনসিপি ও সহযোগি সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভা শেষে জাতীয় নাগরিক পর্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি’র নেতৃত্বে একটি জুলাই পদযাত্রা চিতলমারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


