সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ ৩ জন আটক, অস্ত্র-গুলি উদ্ধার | চ্যানেল খুলনা

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ ৩ জন আটক, অস্ত্র-গুলি উদ্ধার

নড়াইলের কালিয়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ ইউপি মেম্বরসহ ৩ জনকে আটক করা হয়েছে। রোববার (১১ মে) রাত ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া গ্রামের পশ্চিমপাড়ায় তিনটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
অভিযানে আটককৃতরা হলো-পুরুলিয়া গ্রামের মৃত সুলতান শেখের ছেলে ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য  মো. আনিস শেখ (৪৫), একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের  ছেলে নাজিম উদ্দিন শেখ (৩৮) এবং মৃত এনামুল  মোল্যার  ছেলে  মো.চঞ্চল  মোল্যা (৩৬)।
এ সময় আসামিদের বাড়ির বিভিন্ন স্থান থেকে অবৈধ ১টি দেশী তৈরী পিস্তল, কার্তুজ বানানোর উপকরণ, ২২ রাউন্ড তাজা কার্তুস, ২টি চাইনিজ কুরাল, ২টি ছুরি, ৭টি স্যানদা, ৫টি বল্লম, ১টি ট্যাটা, ২টি তীর ধনুক, ৩টি চাপাতি, ২০টি সড়কি, ৪টি ঢাল, ২টি শর্টগানের কভারসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযানে আটককৃতদের নামে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

https://channelkhulna.tv/

নড়াইল আরও সংবাদ

নড়াইলে নদীতে নিখোঁজের ২ দিন পর মিলল শিশু তাসমিয়ার নিথর দেহ

বাড়িতে একা পেয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

নড়াইলে বরজে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আ.লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী নিহত

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবীতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

কালিয়ায় ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।