সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নড়াইলে ঘুমের মধ্যে সাপের কামড়ে শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

নড়াইলে ঘুমের মধ্যে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাত ১১ টার দিকে ঘটনা ঘটে। শিশু নাঈম শেখ ঈশানগাতি পূর্বপাড়ার কৃষক জাকির শেখের ছেলে। নাঈম স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নাঈম শেখ রাতের খাবার খেয়ে তার মায়ের সঙ্গে ঘরের বিছানায় ঘুমিয়ে যায়। রাত ১১ টার দিকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। বিষয়টি তার মা বুঝতে পেরে পরিবারের অন্য সদস্যদের ডাক দেয়। এ সময় পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সেখান থেকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক রাত ১ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস বলেন, রাতে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার চিকিৎসা শুরুর প্রস্তুতিকালে ১ টার দিকে সে মারা যায়।

এদিকে মায়ের সাথে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

https://channelkhulna.tv/

নড়াইল আরও সংবাদ

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবীতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

কালিয়ায় ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি

কালিয়ায় ডোবায় ভাসছিলো নারীর অর্ধগলিত লাশ

নড়াইলে ঘুমের মধ্যে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১৫

কালিয়ায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গরু বিতরণ।

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।