সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীর ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে সেখ জুয়েলের পক্ষে নগর স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগে | চ্যানেল খুলনা

নগরীর ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে সেখ জুয়েলের পক্ষে নগর স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগে

আওয়ামী লীগ মনোনীত খুলনা-২ আসনে নৌকার প্রতিকের প্রার্থী সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে গণসংযোগ করেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ। সোমবার বেলা ১১টা থেকে নগরীর সোনাডাঙ্গার ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সংগঠনের সভাপতি এম এ নাসিম ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়।

নগরীর ময়লাপোতার বকশিপাড়া মোড় থেকে শুরু করে শশীভূষন মুচিপাড়া, বানরগাতি বাজার, আরামবাগ, পশ্চিম বানিয়া খামার, কোবা মসজিদ রোড, আলকাতরার মিল ক্লাবের মোড়, নাজির ঘাট বিহারী কলোনী এলাকা হয়ে আমতলার মোড়ে পথসভার মধ্য দিয়ে গণসংযোগ কর্মসূচি শেষ হয়।

এসময় স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নৌকা প্রতিকের প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে পথচারীদের মাঝে, রাস্তার পাশে ব্যবসা প্রতিষ্ঠানে ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ভোট প্রার্থনা করেন। এতে অংশ নেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ, ও সদস্য সচিব কাজী মোঃ ইউসুফ আলী মন্টু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ হুমায়ুন শিকদার, লিটন মাহমুদ, মোঃ জিলহজ্জ হাওলাদার, মোঃ খান আজিম হিজল, মোহাম্মদ পিয়াল, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, এ. কে. এম জান্নাতুল ফেরদৌস রুপম, ইঞ্জি. নূর আলম সজিব, আফরোজ আহসান, মোঃ মোঃ হানিফ শেখ, শেখ ইকবাল হোসেন, মিলু, ওয়াসিফ, জিল্লুর রহমান সৈকত,মোঃ শফিকুল, মোঃ শুকুর, মোঃ শাওন, মোঃ আল আমিন, সাকিব আল হাসান প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।