সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীর আবাসিক হোটেলে পুলিশের অভিযানে গ্রেফতার ৭ নারী-পুরুষ কারাগারে | চ্যানেল খুলনা

নগরীর আবাসিক হোটেলে পুলিশের অভিযানে গ্রেফতার ৭ নারী-পুরুষ কারাগারে

চ্যানেল খুলনা ডেস্কঃনগরীর শঙ্খ মার্কেটের পাশে হোটেল এনিটা থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ নারী-পুরুষকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল রবিবার দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে ৫ জন পুরুষ ও ২ জন মহিলাকে গ্রেফতার করা হয়। গতকাল ৭ জনকে আদালতে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. মোঃ আতিকুস সামাদ তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
অভিযুক্তরা হলেন কয়রা থানার গুবরা গ্রামের মৃত ইস্রাফিল গাজীর ছেলে মিজানুর রহমান (৩৫), ডুমুরিয়া থানার ডুমুরিয়া গ্রামের মৃত আমির ফকিরের ছেলে সোহরাব রাকিব (৪৮), সাতক্ষীরার তালা থানার গুলশা গ্রামের রুবেল চৌধুরীর ছেলে সোহেল চৌধুরী (২৩), নগরীর টুটপাড়া ফরিদ মোল্লার মোড়ের ফজলে হোসেনের ছেলে আফজাল হোসেন (৪৮), শঙ্খ মার্কেট এলাকার মোবারক শিকদারের ছেলে করিম শিকদার (৫০), দৌলতপুরে সেনহাটি বাজার এলাকার মৃত তাহের শেখের মেয়ে সুমি আক্তার (২৩) ও লবণচরা মাথাভাঙ্গা এলাকার বারি শেখের মেয়ে রেশমা (২৫)।
সদর থানার এসআই মোঃ শরীফুল আলম জানান, রবিবার দুপুর ২টার দিকে শঙ্খ মার্কেটের পাশে হোটেল এনিটায় অভিযান পরিচালনা করেন থানার এসআই মোঃ শরীফুল আলম। এ সময় হোটেলের বিভিন কক্ষ থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে প্রেরণ করা হয় (প্রসিকিউশন নং-৩১৯/১৯)।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।