সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ধামরাইয়ে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ৩ | চ্যানেল খুলনা

ধামরাইয়ে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ৩

ঢাকার ধামরাইয়ে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই ঘটনায় হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও পিকভ্যানটি জব্দ করে থানায় নিয়ে গেছে। তবে আটক করতে পারেনি বাসের চালক ও সহকারীকে।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলিতে এই দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঢাকাগামী পিকআপ ভ্যানটি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলিতে পৌছালে মানিকগঞ্জগামী ফাল্গুনি পরিবহের যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলেই মারা যান পিকভ্যানের চালকসহ পিকআপ ভ্যানের কেবিনে থাকা আরও দুইজন। পরে গোলড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করে থানায় থানায় নিয়ে যায়।

নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বাসের চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার হয়নি: পুলিশ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান

শিশুদের কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল: নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।