সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ধর্ষণ’ মিটমাটে ৭৫ হাজার ডলার! | চ্যানেল খুলনা

ধর্ষণ’ মিটমাটে ৭৫ হাজার ডলার!

চ্যানেল খুলনা ক্রীড়া ডেস্কঃকিছু দিন আগে তথ্য প্রমাণের অভাবে লাস ভেসাসের হোটেলে ক্যাথেরিন মায়োরগা নামের এক নারীকে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন রোনালদো।
এবার জানা গেছে, ওই নারীর মুখ বন্ধ রাখার জন্য তাকে অর্থকড়ি দিতে হয়েছিল রোনালদোকে। নিজেই জানালেন এই তথ্য।

২০০৯ সালে লাস ভেগাসের একটি হোটেলে রোনালদোর দ্বারা ধর্ষণের শিকার হয়েছিলেন বলে ঘটনার ৯ বছর পর, ২০১৮ সালে সেপ্টেম্বরে নেভাদার আদালতে তারকা এই ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেন মায়োরগা। কিন্তু প্রমাণের অভাবে রোনালদোকে মুক্তি দেয় যুক্তরাষ্ট্রের আদালত।

পরে রোনালদোর বিরুদ্ধে দেওয়ানি মামলা করে বসেন মায়োরগা। আর তারপরই টাকা দেয়ার কথা স্বীকার করে নেন রোনালদো। আদালতে মায়োরগার মামলা খারিজ করে দিতে বলেছেন রোনালদোর আইনজীবীরা।

আদালতে লিখিতভাবে রোনালদো জানিয়েছেন, মায়োরগাকে মামলা মিটমাট করার জন্য ২০১০ সালে তিন লাখ ৭৫ হাজার মার্কিন ডলার দেয়া হয়েছিল। তাতে মায়োরগা রাজিও হয়েছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।