সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দোয়া চেয়ে স্বামীকে নিয়ে ওমরাহ পালনে মাহি | চ্যানেল খুলনা

দোয়া চেয়ে স্বামীকে নিয়ে ওমরাহ পালনে মাহি

ভক্তদের কাছে দোয়া চেয়ে, স্বামী রাকিব সরকারকে নিয়ে সৌদি আরবে ওমরাহ পালন করতে গেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বুধবার সন্ধ্যায় একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন এই চিত্রনায়িকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহিয়া মাহি লেখেন,‘আলহামদুলিল্লাহ, জীবনে প্রথম বার ওমরাহতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার, তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, সবশেষ ‘ড্রাইভার’ শিরোনামে একটি ওয়েব ফিল্মের শুট করেছেন মাহি। ইফতেখার চৌধুরী পরিচালিত এই ফিল্মে আরও অভিনয় করছেন খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম ও আমান রেজা। এ ছাড়া সম্প্রতি মাহি চুক্তিবদ্ধ হয়েছেন চয়নিকা চৌধুরীর ‘অহংকারী বউ’ শিরোনামের একটি সিনেমায়, যেখানে মাহির বিপরীতে অভিনয় করবেন ডি এ তায়েব। আগামী ১৭ ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মাহি। দুই পরিবারের সম্মতি থাকলেও হুট করে বিয়ে হয় তাদের। দাম্পত্য জীবনে বেশ কয়েকবার তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। তবে চলতি বছরের ২২মে গুঞ্জনের অবসান ঘটিয়ে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন মাহি নিজেই। এরপর গেল ১৩ই সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।