সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশ লকডাউন হওয়া উচিত : হাইকোর্ট | চ্যানেল খুলনা

দেশ লকডাউন হওয়া উচিত : হাইকোর্ট

চ্যানেল খুলনা ডেস্কঃ বর্তমান করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে দেশ লকডাউন হওয়া উচিত বলে মতামত দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হবে, তা মেনে চলতে ও আস্থা রাখার পরামর্শ দিয়েছেন আদালত।

সারা দেশব্যাপী করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপনের নির্দেশনা চেয়ে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার (২৫ মার্চ) বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন।

আদালত বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করতে হবে। তাইওয়ান চীনের পাশের দেশ হওয়া সত্ত্বেও তারা কীভাবে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে সেই মডেলটি অনুসরণ করতে হবে। করোনা একটি বৈশ্বিক সমস্যা। এই রোগের এখনো যেহেতু কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি তাই এই পরিস্থিতিতে দেশে লকডাউন হওয়া উচিত।

এর আগে, করোনা ভাইরাস পরীক্ষার জন্য বিশেষ ল্যাব স্থাপনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। আজ বুধবার তিনি নিজেই আবেদনের পক্ষে শুনানি করেন।

এই মুহূর্তে যে করোনা পরিস্থিতি বিরাজমান তাতে দেশে লকডাউন হওয়া উচিত বলে মনে করেন আদালত।

উল্লেখ্য, বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার আরও একজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫ জনে। এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন এমনটাই জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের আইইডিসিআর।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।