সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশ বিরোধী অনেক ষড়যন্ত চলছে, যা আমাদেরকে প্রতিহত করতে হবে : শেখ হেলাল | চ্যানেল খুলনা

দেশ বিরোধী অনেক ষড়যন্ত চলছে, যা আমাদেরকে প্রতিহত করতে হবে : শেখ হেলাল

বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দীন এমপি বলেছেন, দেশ বিরোধী অনেক ষড়যন্ত চলছে, যা আমাদেরকে প্রতিহত করে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। রবিবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় টাউন-নওয়াপাড়া শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মিলনায়তনে উপজেলার ৪৫টি কেন্দ্র কমিটির আহবায়ক ও সদস্য সচিবদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপির কোন ধাক্কায় আওয়ামী লীগ পড়ে যাবে না। তবে ওরা নাশকতা সৃষ্টি করলে তা আমাদেরকে প্রতিহত করতে হবে। এসময় ভোটারদের কেন্দ্রে যেয়ে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। অতীত যে কোনো সময়ের চেয়ে ফকিরহাট আওয়ামী লীগ এখন যেমন সুশৃঙ্খল এবং সংগঠিত, তেমনি অতীত যে কোনো সময়ের চেয়ে তুলনামূলক বেশি সংখ্যক ভোটার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বপন দাশ।

সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেবের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, শেখ মুস্তাহিদ সুজা, যুগ্ম সাধারন সম্পাদক শেখ রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন লিটু, শেখ আসলাম আলী, তপন দেবনাথ ভজন, ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, এ্যাড. হিটলার গোলদার, মোড়ল জাহিদুল ইসলাম, এম.ডি সেলিম রেজা, ফারুকুল ইসলাম ওমর, আওয়ামী লীগ নেতা আনন্দ কুমার দাশ, প্রভাষক অঞ্জন কুমার দে সহ ৪৫টি কেন্দ্রের আহবায়ক ও সদস্য সচিববৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।