সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশে বন্ধ থাকবে কওমি মাদ্রাসা সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান- জনপ্রশাসন প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

দেশে বন্ধ থাকবে কওমি মাদ্রাসা সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দেশের কওমি মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার সচিবালয়ে করোনা প্রতিরোধে সরকারের নতুন ১৮ দফা নির্দেশনা নিয়ে এ কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। দুপুরে করোনা সংক্রমণ প্রতিরোধে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত নির্দেশনার ১০ নম্বরে বলা হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠান (প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) এবং কোচিং সেন্টার বন্ধ থাকবে। নতুন নির্দেশনায় কওমি মাদরাসাগুলো বন্ধ থাকবে কিনা- প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, এখানে উল্লেখ করে দিয়েছি প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং কোচিং সেন্টার বন্ধ থাকবে। কোনো রকম শিক্ষার্থী আপাতত আসবে না। অনলাইনে ক্লাস চলবে। প্রতিমন্ত্রী জানান, মাদরাসার কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে। কওমি না, সব মাদরাসা, সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান, মাদরাসা সব জায়গায় বন্ধ থাকবে। কারণ হচ্ছে এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এটা রোধ করতে না পারলে সমস্যা হবে। গত বছরের ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর ১৮ মার্চ থেকে কওমি মাদরাসাসহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হলেও পরে কওমি মাদরাসাগুলো খুলে দেওয়া হয়।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

তৃতীয়বারের মতো সংসদ সদস্য হচ্ছেন রাশেদা বেগম হীরা

দীর্ঘ যানজট, পায়ে হেঁটে কেন্দ্রে আসছেন অনেক পরীক্ষার্থী

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

২ ঘণ্টা আগেই হাজির পরীক্ষার্থীরা, সাড়ে ৮টা থেকেই মিলছে প্রবেশের সুযোগ

এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।