সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দেশে ফেরা প্রবাসীদের ৪৭ শতাংশ বেকার ২৮ শতাংশ ঋণগ্রস্ত | চ্যানেল খুলনা

দেশে ফেরা প্রবাসীদের ৪৭ শতাংশ বেকার ২৮ শতাংশ ঋণগ্রস্ত

করোনা ভাইরাসের ধাক্কায় দেশে ফিরে আসা প্রবাসী শ্রমিকদের ৪৭ শতাংশ এখন কর্মহীন রয়েছেন। তাদের ২৮ শতাংশ এরই মধ্যে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। একটি সাম্প্রতিক গবেষণা থেকে এই তথ্য মিলছে।

ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির অধীনে করা জরিপভিত্তিক গবেষণা থেকে করা খবরে বলা হয়েছে, ২০২০ সালে কোভিড-১৯ মহামারির কারণে দেশে ফিরে আসা মানুষগুলোর ৪৭ শতাংশ এখনো আয় উপার্জনের কোনো পথ করতে পারেনি। এরা এখন হয় পরিবারের অন্য সদস্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে নয়তো আত্মীয় পরিজনের কাছ থেকে ঋণ নিয়ে চলছে।

শুক্রবার প্রকাশিত ওই জরিপ প্রতিবেদনে বলা হয়, দেশে ফিরে আসা প্রবাসী শ্রমিকদের ৫৩ শতাংশ হয় ছোট খাটো ব্যবসা শুরু করেছেন, নয়তো দিনমজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। তবে এর পরেও দেশে ফেরত ৯৮ শতাংশ প্রবাসী এখনও তাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত।

ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির আওতায় মোট ১৩৬০ জন দেশে ফেরা প্রবাসী শ্রমিকের ওপর জরিপটি চালানো হয়। দেশের ৩০ জেলায় মার্চ ও এপ্রিল জুড়ে চলে তথ্য সংগ্রহ ও জরিপের কাজ।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৮৮.০১ শতাংশ এখন গ্রামে বসবাস করছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রবাস কথা আরও সংবাদ

বিমানবন্দরে অতিথির সম্মান পাবেন প্রবাসীরা: প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার বিমানবন্দরে আজহারীকে আটকে দিল পুলিশ

মালয়েশিয়ায় একাধিক কারখানায় বিস্ফোরণ, ৩ বাংলাদেশি আহত

সৌদিতে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট চালু

আমিরাত থেকে দেশে ফিরলেন আরও ২৮ বাংলাদেশি

নিরাপদে সড়কে চলতে মনিরামপুর নিসচার সচেতনতামূলক চা চক্রের আয়োজন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।