সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশে করোনায় আক্রান্ত বেড়ে ৪৯, সুস্থ ১৯ | চ্যানেল খুলনা

দেশে করোনায় আক্রান্ত বেড়ে ৪৯, সুস্থ ১৯

চ্যানেল খুলনা ডেস্কঃ  দেশে মহামারি করোনাভাইরাসে আরও একজন আক্রান্ত হয়েছেন। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯। এছাড়া আক্রান্তদের মধ্যে ১৯ জন সুস্থ হয়েছেন। আর করোনায় দেশে মারা গেছেন পাঁচ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫ জন।
সোমবার (৩০ মার্চ) বেলা সোয়া ১২টায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আমরা ১৫৩ জনের নমুনা পরীক্ষা করেছি। এর মধ্যে একজনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩৩৮ জনের।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমি আবারও অনুরোধ করছি জনসাধারণের প্রতি আপনারা ঘর থেকে বের হবেন না। আমাদের নির্দেশিত পথে চলুন। ঘরে থাকুন।

আইইডিসিআর পরিচালক বলেন, করোনার লক্ষণ উপসর্গ দেখা গেলে হটলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। হটলাইনে যোগাযোগ করলে আমাদের কর্মীরা গিয়ে নমুনা সংগ্রহ করবেন। প্রয়োজনে জেলা হটলাইন নাম্বারেও যোগাযোগ করুন। আমরা যত দ্রুত সম্ভব নমুন পরীক্ষা করে ফলাফল জানিয়ে দিবো।

এসময় তিনি ষাটোর্ধ্বদের একটি ঘরের ভেতর থাকার অনুরোধ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।