সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশের বাজারে আবারো বাড়ল সোনা-রুপার দাম | চ্যানেল খুলনা

দেশের বাজারে আবারো বাড়ল সোনা-রুপার দাম

বিশ্ববাজারের পর এবার দেশের বাজারেও বেড়েছে সোনা ও রুপার দাম।

বাজুসের নতুন দাম অনুযায়ী, সোনার দাম (২২ ক্যারেট) প্রতি ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮৩৬ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৫৫ হাজার ৫৫৩ টাকা। অর্থাৎ সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৮৩ টাকা বেড়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৩ হাজার ৩৫১ টাকা।

এদিকে সোনার দামের সঙ্গে রুপার দামও বাড়িয়েছে বাজুস। দেশের বাজারে আজ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৭০৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সকাল সাড়ে ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এই দাম আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হবে। পরবর্তী ঘোষণা পর্যন্ত সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।

এদিকে গতকালও বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দামের তালিকায় দেখা যায়, গতকাল শুক্রবার সোনার দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২১ দশমিক ৩১ ডলারে পৌঁছেছে। লেনদেনের একপর্যায়ে মার্কিন গোল্ড ফিউচার এপ্রিল ডেলিভারির জন্য শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৪০ দশমিক ১০ ডলারে লেনদেন হতে দেখা যায়। এ নিয়ে গত এক সপ্তাহে সোনার দাম আউন্সপ্রতি বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ।

https://channelkhulna.tv/

অর্থনীতি আরও সংবাদ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে ১৩৫৬

বাণিজ্য মেলায় রপ্তানির আদেশ মিলল ২২৪ কোটি টাকার

স্বর্ণের দামে রেকর্ড, ভরি ২ লাখ ৮৬ হাজার

মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন

বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট: গভর্নর

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।