সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশের নিরাপত্তার স্বার্থে কাউকে ন্যূনতম ছাড় নয়: প্রেস সচিব | চ্যানেল খুলনা

দেশের নিরাপত্তার স্বার্থে কাউকে ন্যূনতম ছাড় নয়: প্রেস সচিব

দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি যখনই দেখছে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং জুলাই হত্যাযজ্ঞে জড়িত ব্যক্তিদের বিচারপ্রক্রিয়া দ্রুত এগোচ্ছে, ততই তারা বেপরোয়া হয়ে পড়ছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, পতিত ফ্যাসিস্ট দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার জন্য সব শক্তি নিয়ে মাঠে নামছে। এটা এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নয়, জাতীয় নিরাপত্তার ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। সরকার মনে করে, দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকা প্রয়োজন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়ে রিভিউ করা হয় বলে জানান প্রেস সচিব। এ সময় তিনি সভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে আলোকপাত করেন। সভায় স্বরাষ্ট্র, পরিকল্পনা, বিদ্যুৎ, আইন, নৌপরিবহন, অর্থ, শিল্প, স্থানীয় সরকার, নিরাপত্তা উপদেষ্টাসহ ১০ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন।

সভায় জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল, তা ধরে রাখার বিষয়ে জোর দেওয়া হয় বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, সভায় ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া নির্বাচন সঠিক সময়ে হবে জানিয়ে শফিকুল আলম বলেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। পৃথিবীর কোনো শক্তি নেই যে এটা পিছিয়ে দেবে।

সম্প্রতি রাজবাড়ীর ঘটনার বিষয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সাতজনের মধ্যে অন্তত দুজন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শিগগিরই মাদক ও মানবপাচার বন্ধে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা নববর্ষ আমাদের সামনে এনেছে নতুন প্রত্যাশা ও সম্ভাবনা: প্রধানমন্ত্রী

কর্ণফুলী নদীতে অভিযান : ৬২ লাখ টাকার বিদেশি সিগারেট-শুঁটকিসহ আটক ১৬

বৈশাখের প্রথম দিনে যেমন থাকবে ঢাকায় আবহাওয়া

বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাবিতে কড়া নিরাপত্তা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।