সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বর্তমান সরকারের বিকল্প নেই : তালুকদার আব্দুল খালেক | চ্যানেল খুলনা

দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বর্তমান সরকারের বিকল্প নেই : তালুকদার আব্দুল খালেক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে আজ (বৃহস্পতিবার) সকালে নগরীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে ২৫ নম্বর ওয়ার্ডের নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবার টিপুর উদ্যোগে নয়শত ৫৭ অসহায় পরিবারের মাঝে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বর্তমান সরকারের বিকল্প নেই। যার যার স্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকারের সবকিছু একার পক্ষে করা সম্ভব নয়। ভবিষ্যতে করোনা আরো খারাপের দিকে যেতে পারে। এখন পর্যন্ত কোন দেশ করোনার ঔষধ তৈরি করতে পারেনি। করোনাভাইরাস থেকে মুক্তি পেতে সরকারের নিদের্শনা মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চালা ও সবসময় মাস্ক ব্যবহারের জন্য মেয়র নগরবাসীর প্রতি আহবান জানান।
খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবার টিপু, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সরদার আব্দুল হালিমসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।