সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশের অর্থনীতিতে কৃষি বড় অবদান রাখে: কৃষিমন্ত্রী | চ্যানেল খুলনা

দেশের অর্থনীতিতে কৃষি বড় অবদান রাখে: কৃষিমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃ বঙ্গবন্ধুর আদর্শ হলো নায্যতাভিত্তিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ। এ আদর্শের ভিত্তিতে বাংলাদেশ গড়তে হবে। দেশের অর্থনীতিতে কৃষি বড় অবদান রাখে। কৃষির উন্নতি হলে দেশের সার্বিক উন্নতি হবে। কৃষির উন্নতি হলে এর সাথে য্ক্তু দেশের ৪০ শতাংশ লোকের জীবন বদলে যাবে। ‘বাংলাদেশের কৃষি উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এসকল কথা বেলন। খুলনা বিশ^বিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন আজ (বৃহস্পপতিবার) রাতে বিশ^বিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী আরও বলেন, ১৯৭২ সালে বাংলাদেশে ধানের উৎপাদন ছিলো এক কোটি ১০ লাখ মেট্রেক টন। এখন তা তিন কোটি ৮০ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে। গত বছর দেশে ৪৬ লাখ টান ভুট্টা উৎপাদন হয়েছে। কৃষির বিপুল উন্নতির ফলে স্ট্রোবেরির মতো বিদেশী ফল বাংলাদেশে বিদেশের চেয়ে বেশি ফলন দিচ্ছে। ১৯৪৩ সালের দুর্ভিক্ষে ২০-৩০ লাখ লোক মারা যায়। অতীতে চর ও হাওড় অঞ্চলের মানুষের চেহারায় দারিদ্র্যের ছাপ ছিলো। এখন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। খাদ্যে উদ্বৃত্ত বাংলাদেশে দানাদার খাদ্যের উৎপাদন চার কোটি ৩০ লাখ মেট্রিক টন। বর্তমান সরকার দেশের মানুষকে পুষ্টিকর নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে চায়। এ অঞ্চলের গবেষকদের লবণাক্তা ও পানি স্বল্পতা সমস্যা সমাধানে গবেষনা করতে হবে।

খুলনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিশ^বিদ্যায়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক পঙ্কজ কান্তি মজুমদার। এতে মূল প্রবন্ধ উপ¯াঅপন করেন প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, স্বাগত জানান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম।

এর আগে সকালে কৃষিমন্ত্রী খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) আয়োজিত উপকূলীয় এলাকার ফসলের নিবিড়তা বৃদ্ধিতে গবেষণা কার্যক্রমের ওপর মাঠ দিবসে প্রধান অতিথির বক্তৃতা করেন । এসময় তিনি বারি গবেষণা প্লট ও নিরাপদ সবজি গ্রাম পরিদর্শন এবং বটিয়াঘাটা উপজেলার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্র পরিদশর্ন করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।