সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দেশি প্রতিষ্ঠানের মাধ্যমে করোনা টিকা তৈরির পদক্ষেপ নেয়ার সুপারিশ | চ্যানেল খুলনা

দেশি প্রতিষ্ঠানের মাধ্যমে করোনা টিকা তৈরির পদক্ষেপ নেয়ার সুপারিশ

জনগণের আস্থা অর্জনে দেশি ওষুধ কম্পানির মাধ্যমে করোনা ভ্যাকসিন (টিকা) তৈরির পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে করোনা ভ্যাকসিন গ্রহণে দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে প্রচার- প্রচারণা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।

রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম। বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক, ডা. আ ফ ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, ডা. মো. মনসুর রহমান, মো. আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, রাহ্গির আলমাহি এরশাদ ও মো. আমিরুল আলম মিলন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সদস্য সৈয়দা জাকিয়া নূর জানান, বৈঠকে আস্থা অর্জনে দেশীয় ওষুধ কম্পানির মাধ্যমে করোনা ভ্যাকসিন তৈরির পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। কারণ এই ভ্যাকসিন নিয়ে জনগণের মধ্যে আস্থার সংকট রয়েছে। একইসঙ্গে ভ্যাকসিন গ্রহণে অনীহা রয়েছে। তাই টিকা গ্রহণে দেশের মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রচার-প্রচারণা বাড়ানোর তাগিদ দেওয়া হয়। এছাড়া বৈঠকে ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-খুলনা, বিল, ২০২১’ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের বিষয়ে আলোচনা হয়।

কমিটি সূত্র জানায়, ইতোপূর্বে জাতীয় সংসদে উত্থাপিত ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-খুলনা, বিল, ২০২১’ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা শেষে কতিপয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাশের উদ্দেশ্যে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। আজকালের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন সংসদে জমা দিবে কমিটি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।