সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের শপথ গ্রহন | চ্যানেল খুলনা

দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের শপথ গ্রহন

সাতক্ষীরা প্রতিনিধি: নির্বাচন পরবর্তী শপথ গ্রহন করেছেন দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
বুধবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহন করেন তিনি। শপথ গ্রহনকালে খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানকে শপথ বাক্য পাঠ করান।
এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রউফ, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, আওয়ামী লীগ নেতা শরীফ বিশ্বাস, বিধান বর্মন, আব্দুল খালেক ভোলা, প্রাননাথ দাশ, ইউপি সদস্য আবুল কাশেম, নুরজামান সরদার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ সোহাগ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ২৫ হাজার ৪শ ৬৪ ভোট পেয়ে আলহাজ্ব মুজিবর রহমান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।