সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দেবহাটায় তথ্য অফিসের শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মুলক কর্মশালা | চ্যানেল খুলনা

দেবহাটায় তথ্য অফিসের শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মুলক কর্মশালা

দেবহাটায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মুলক ভিডিও চিত্র ও ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগীতায় উপজেলা পরিষদ হলরুম এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে ভিডিও কনফান্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়মীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, নব নির্বাচিত সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হাসান, সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ, সখিপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তবিবুর রহমান প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।