সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দূর্নীতিবাজদের মাধ্যমে দেশ দূর্নীতিমুক্ত করা সম্ভব নয় : মাওলানা আব্দুল আউয়াল | চ্যানেল খুলনা

দূর্নীতিবাজদের মাধ্যমে দেশ দূর্নীতিমুক্ত করা সম্ভব নয় : মাওলানা আব্দুল আউয়াল

হাতপাখার খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল দৌলতপুর থানার ৪ নং ওয়ার্ডের দেয়ানা যশোর মোড়, মোড়লপাড়া, বন্দপাড়া , সালামের মোড়, চনুর বটতলা বাজার, মুকুলভান্ডার মোড়, কমিশনার মোড়, ঋষিপাড়া মোড়, কৃষি কলেজ রোড, দেয়ানা দক্ষিণপাড়া ও মোল্লাপাড়া এলাকায় গণসংযোগ, পথসভা ও প্রচার মিছিল করেন।

সোমবার (২ ফেব্রুয়ারী ) অনুষ্ঠিত এ গণসংযোগে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও পথসভায় অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন বিগত দিনে বিএনপি এবং জামাতের সরকার দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে তাই দূর্নীতিবাজদের মাধ্যমে দেশ দূর্নীতিমুক্ত করা সম্ভব নয় ,আগামী নির্বাচনে চাঁদাবাজ, দূর্নীতিবাজ ও ধোঁকাবাজ মোনাফেকদের জনগণ লাল কার্ড দেখাবে।

অধ্যক্ষ আব্দুল আউয়াল ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির , দৌলতপুর থানা সভাপতি মোঃ সরোয়ার হোসেন বন্দ, থানা সেক্রেটারী মোঃ আলফাত হোসেন লিটন, ৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার সমন্বয়কারী মোঃ শাহরিয়ার তাজ , মোঃ আমজাদ হোসেন বন্দ, ওয়ার্ড সভাপতি আলহাজ্ব কাওছার শেখ সেক্রেটারী মোঃ ওলিয়ার রহমান মাওলানা শেখ ওয়াহিদুজ্জামান , মুফতী হুসাইন মুহাম্মদ জুম্মান , মোঃ মুরাদ মোড়ল যুব নেতা মহাসিন হাওলাদার, ছাত্রনেতা মোঃ নুরুজ্জামান, মোঃ বায়জিদ উসমানী, মোঃ তানভীর হাসান নাঈমসহ অন্যান্য নেতাকর্মীরা। গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

অবহেলিত এলাকায় চিকিৎসা খাতে বিশেষ অবদান রাখা হবে : মাওলানা আবুল কালাম আজাদ

খুলনার মানুষ এবার ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে দাঁড়িপাল্লায় রায় দেবে : শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে ভোট বিপ্লবের মাধ্যমে লাল কার্ড দেখাবে : ধ্যাপক মাহফুজুর রহমান

দূর্নীতিবাজদের মাধ্যমে দেশ দূর্নীতিমুক্ত করা সম্ভব নয় : মাওলানা আব্দুল আউয়াল

দায়িত্বশীল সাংবাদিকতা নিয়ে খুলনায় দিনব্যাপী কর্মশালা

তারেক রহমানকে বরণে খুলনাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।