সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দায়িত্ব নেওয়ার পর বাইডেন প্রশাসনে প্রথম ধাক্কা | চ্যানেল খুলনা

দায়িত্ব নেওয়ার পর বাইডেন প্রশাসনে প্রথম ধাক্কা

শুরুতেই ধাক্কা খেল জো বাইডেনের অভিবাসনবিষয়ক সংস্কার কার্যক্রম।

ক্ষমতার ১০০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অবৈধদের বিতাড়নের ওপর নিষেধাজ্ঞা দেন নতুন প্রেসিডেন্ট।

মঙ্গলবার সেই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেন টেক্সাস জেলা আদালত। খবর দ্য পলেটিকোর।

ট্রাম্পের বিশেষ প্রিয়ভাজন বিচারক ড্রিও টিপটন দেন সাময়িক এ নির্দেশ। ফলে বৈধ কাগজপত্রহীন বসবাসকারীদের নিজ দেশে ফেরত পাঠানো অব্যাহত থাকবে।

বিচারকের মন্তব্য, সিদ্ধান্তটির পক্ষে কোনো শক্তপোক্ত বা যৌক্তিক কারণ তুলে ধরতে পারেনি বাইডেন প্রশাসন।

আগামী ১৪ কর্মদিবসের মধ্যে আদালতের স্থগিতাদেশ চ্যালেঞ্জের সুযোগ পাবে নতুন সরকার। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার দিনই ১৭টি নির্বাহী আদেশ ও ঘোষণায় স্বাক্ষর করেন জো বাইডেন।

যাতে বিতাড়ন ঠেকানোর পাশাপাশি ছিল এক কোটি ১০ লাখ মানুষকে নাগরিকত্ব দেওয়ার নির্দেশনা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েই ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন সংঘর্ষ

গাজায় ইসরায়েলি পারমাণবিক বোমা হামলার আশঙ্কা সিনওয়ারের, নথি প্রকাশ

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে

ইরানের হিট লিস্টে ১৩ নেতা, তালিকা প্রকাশ সংবাদমাধ্যমে

নিজের নাম থেকে ‌‘নেতানিয়াহু’ বাদ দিলেন নেতানিয়াহুর ছেলে

তরুণীর বিরুদ্ধে ভাড়াটে খুনি দিয়ে বাবা-মাকে হত্যার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।