সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে :অধ্যাপক মাহফুজুর রহমান | চ্যানেল খুলনা

দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে :অধ্যাপক মাহফুজুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী আমীর ও খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, “ব্যবসা প্রতিষ্ঠান হবে কর্মসংস্থানের কেন্দ্র, চাঁদাবাজির অভয়ারণ্য নয়।”

তিনি ঘোষণা করেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে ব্যবসায়ীরা যেকোনো চাঁদাবাজি বা হয়রানির অভিযোগ সরাসরি জানাতে পারবেন। তিনি ব্যবসায়ীদের নির্ভয়ে ব্যবসা করার আহ্বান জানান।

তিনি আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। খুলনা মহানগরীর ৯ ও ১৪ নং ওয়ার্ডের উদ্যোগে বৈকালী জানাজা চত্বরে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর কাজী বাইজিদের সভাপতিত্বে ও মাওলানা মুফতি ইমরান হুসাইনের পরিচালনায় পথসভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন, মহানগরী কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মন্তাজুর রহমান, নাজিমুদ্দিন সোহাগ, শফিকুল ইসলাম, আবুল কাশেম, শওকত হোসেন, হোসেন আলী, সালমান ফারসী, ইঞ্জি. মইনুল হক, কামাল হোসেন, মাওলানা মোস্তফা কামাল, সিদ্দিক কামাল, এসকেন্দার আলী, মেহেদী হাসান রনি, এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, আবুল বাশার, আব্দুর রাজ্জাক, আমিনুল ইসলাম, রবিউল ইসলাম আরিফ, বদরুদ্দোজা আল মামুন, কুতুবউদ্দিন রব্বানী, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, খালিশপুর ব্যবসা-বাণিজ্য ও শিল্পনগরী। এখানকার ব্যবসায়ীরা বিগত ৫৪ বছর ক্ষমতাসীন দল কর্তৃক শোষিত হয়েছে। যখন যারা ক্ষমতায় বসেছে তখন তারা ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা আদায় করেছে।

তিনি নির্বাচিত হলে আগামীতে ব্যবসায়ীদের কাছ থেকে কেউ এক টাকাও চাঁদা নেওয়ার সুযোগ পাবে না। তিনি বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা ও সুরক্ষা দিতেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি নির্বাচিত হলে প্রথম কাজ হবে জনগণের জান ও মালের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা।

তিনি বলেন, জামায়াতে ইসলামী দল-মত, ধর্ম-বর্ণ ও জাতি-গোষ্ঠী নির্বিশেষে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চায় । ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে বৈষম্যের শেকল ভেঙে দিয়ে একটি সুখী-সমৃদ্ধ, নিরাপদ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য।

তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে খুলনা-৩ সংসদীয় এলাকা হবে সম্প্রীতির বাংলাদেশের এক মডেল শহর।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

তারেক রহমানকে বরণে খুলনাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে

২৫ নং ওয়ার্ডের বানরগাতি মিল চত্বরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নির্বাচনী সভা

দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে :অধ্যাপক মাহফুজুর রহমান

নতুন বাংলাদেশ গড়তে, খুলনাকে নতুনরূপে পেতে ধানের শীষের প্রার্থীকে ভোট দিন : মঞ্জু

খুলনায় ৯ নারী সাংবাদিকদের মাঝে বিজেপিসির ল্যাবটপ বিতরণ

ভোট কিনতে এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে প্রতিপক্ষ : রকিবুল ইসলাম বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।