সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বেনাপোলে ৩ যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ | চ্যানেল খুলনা

দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বেনাপোলে ৩ যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে জনসম্মুখে বিরুদ্ধাচরণের অভিযোগে শার্শা ও বেনাপোল উপজেলা যুবদলের তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
নোটিশপ্রাপ্তরা হলেন, শার্শা উপজেলা যুবদল আহ্বায়ক মুস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদল আহ্বায়ক মফিজুর রহমান বাবু ও সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে প্রেরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে থাকা সত্ত্বেও উক্ত নেতারা প্রকাশ্যে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচরণ করেছেন যা দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত।
এ কারণে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৩ (তিন) দিনের মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর নিকট সরাসরি উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশটি কেন্দ্রীয় যুবদল নেতাদের নির্দেশক্রমে পাঠিয়েছেন সংগঠনের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া মিন্ট।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শায় ভোক্তা অধিকারের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

যশোরের শার্শায় পল্লী চিকিৎসক আল-আমিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শার্শায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যশোরের শার্শায় আল আমিন হোসেন নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরে যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার দুই আসামী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।