সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দখলদারদের কারণে আটকে গেছে রাস্তা সম্প্রসারণ কাজ | চ্যানেল খুলনা

দখলদারদের কারণে আটকে গেছে রাস্তা সম্প্রসারণ কাজ

চ্যানেল খুলনা ডেস্কঃসাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন এলাকায় দখলদারদের কারনে ব্যহত হচ্ছে রাস্তা উন্নয়ন ও সম্প্রসারণের কাজ। দখলদাররা নিজেদের খেয়াল খুশিমত রাস্তার পাশের সরকারি জায়গা দখল করে দোকানঘর ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করায় বিপাকে পড়তে হচ্ছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের। এমনই এক দখলদার সদর ইউনিয়নের খানপুর নতুন বাজার এলাকায় আব্দুল বারী।

তার বিরুদ্ধে সরকারী রাস্তার জমি অবৈধ দখল ও সেখানে দোকান নির্মাণ করে রাস্তা উন্নয়নের কাজ বাধাগ্রস্থ করার অভিযোগে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযুক্ত আব্দুল বারী সরদার একই এলাকার মৃত: ইউসুফ আলী সরদারের পুত্র। অভিযোগ সূত্রে প্রকাশ, খানপুর নতুন বাজারের মধ্য দিয়ে যাওয়া সরকারী রাস্তার জমি অবৈধ ভাবে দখল করে আব্দুল বারী সরদার ১৫/১৬টি দোকান তৈরী করে অবৈধভাবে ভোগদখল করে আসছে।

ফলে মূল রাস্তাটি সংকুচিত হয়ে স্থানীয়দের চলাচলে বিঘ্ন বঘেন্ সৃষ্টি করছে। বর্তমানে সরকারী ভাবে উক্ত রাস্তাটি পিচের রাস্তায় উন্নীত করার কাজ চলছে, কিন্তু আব্দুল বারীর দখলকৃত অবৈধ দোকান ঘরের কারনে রাস্তা সংস্কারের কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এক পর্যায়ে ঠিকাদার রাস্তার চলমান কাজ বন্ধ করে দেওয়ার কথা বলে ক্ষোভ প্রকাশ করেন।

এ মুহুর্তে রাস্তার কাজ বন্ধ হলে সরকারের আর্থিক ক্ষতি হওয়ার পাশাপাশি স্থানীয়রাও মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন। রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে এভাবে পড়ে থাকলেতা স্থানীয় জনসাধারনের চলাচলের মারাত্মক অসুবিধারকারন হবে। অভিযোগে জন গুরুত্বপূর্ণ এ বিষয়টি সরজমিনে তদন্তকরে অবৈধ দোকানঘর ভাঙ্গার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, এ সংক্রান্তে একটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।