সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দক্ষিণ চীন সাগরে যুদ্ধের শঙ্কা, নতুন আইন পাস চীনের | চ্যানেল খুলনা

দক্ষিণ চীন সাগরে যুদ্ধের শঙ্কা, নতুন আইন পাস চীনের

সমুদ্রসীমায় কোস্টগার্ড বাহিনীকে বিদেশি নৌযানে প্রয়োজনে গুলি করার অনুমতি দিয়েছে চীন।

শুক্রবার এ বিষয়ে একটি নতুন আইন পাশ করে এই অনুমতি দেয় দেশটি সরকার।

প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের নতুন আইনের কারণে দক্ষিণ চীন সাগর ও এর আশপাশের সমুদ্রসীমায় উত্তেজনা আরও বেড়ে যেতে পারে।

এমনকি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুদ্ধের সম্ভাবনাও দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর আলজাজিরার।

পূর্ব চীন সাগরে জাপান ও দক্ষিণ চীন সাগরে দক্ষিণপূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে চীনের বিরোধ রয়েছে।

বিতর্কিত সমুদ্রসীমায় অন্য দেশের মাছধরা নৌযানগুলোকে প্রায়ই চীনের কোস্টগার্ড তাড়া করে থাকে। অনেক সময় সেগুলো ডুবিয়েও দেওয়া হয়।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার দেশটির শীর্ষ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি কোস্টগার্ড আইন পাশ করেছে।

বিলের প্রথম অনুচ্ছেদে ব্যাখ্যা করা হয়েছে, চীনের সার্বভৌমত্ব, সুরক্ষা ও সামুদ্রিক অধিকার রক্ষার জন্য আইনটি প্রয়োজন।

এর আগে প্রকাশিত খসড়া বিল থেকে জানা যায়, বিদেশি নৌযান প্রতিরোধ বা হুমকি মোকাবিলায় চীনা কোস্টগার্ডকে যে কোনো ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

বিলে এমন পরিস্থিতিতে সুনির্দিষ্টভাবে কী ধরনের পরিস্থিতিতে হ্যান্ডহেল্ড, শিপবোর্ন বা এয়ারবোর্ন কোন ধরনের অস্ত্র ব্যবহার করা যাবে সেটির উল্লেখ আছে।

বিলে বলা হয়েছে, কোস্টগার্ড কর্মকর্তারা চীনের দাবি করা সমুদ্রসীমার মধ্যে অন্য দেশের নির্মিত অবকাঠামো ধ্বংস এবং বিদেশি জাহাজগুলোতে তল্লাশি করতে পারবেন।

বিলে চীনা কোস্টগার্ড বাহিনীকে অন্য দেশের নৌযান বা কর্মকর্তাদের প্রবেশ রোধে প্রয়োজনে সাময়িক ‘এক্সক্লুশন জোন’ তৈরির ক্ষমতাও দেওয়া হয়েছে।

এদিকে চীনের এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জাপান, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়াসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বেশ কয়েকটি দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক রয়েছে মার্কিনিদের।

এসব দেশের সঙ্গেও সমুদ্রসীমা নিয়ে বেইজিংয়ের দ্বন্দ্ব রয়েছে।

উদ্বেগের বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং জানান, আন্তর্জাতিক নীতি অনুসারেই তাদের নতুন কোস্টগার্ড আইন করা হয়েছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।