সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের উদ্যোগে সোহরাওয়ার্দীর মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা | চ্যানেল খুলনা

দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের উদ্যোগে সোহরাওয়ার্দীর মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা

গণতন্ত্রের মানষপুত্র, প্রজ্ঞাবান প্রগতিশীল রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭ তম মৃত্যু বার্ষিকীতে দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অদ্য ০৫ ডিসেম্বর নগরীর আহসান আহমেদ রোডস্থ  পরিষদ কার্যালয়ে এ্যাডভোকেট শেখ মুহাম্মদ সাহেব আলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল মালেক। বিশেষ আলোচক ছিলেন দৈনিক সংযোগ বাংলাদেশ পত্রিকার প্রকাশক এ্যাডভোকেট আব্দুল মজিদ এবং খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা আলহাজ্ব সরদার আবু তাহের।
পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ্ব রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তৃতা করেন অধ্যাপক এম. এ. মান্নান বাবলু। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন তরফদার তৈয়েবুর রহমান, আলহাজ্ব কে এম রহমত আলী, কাজী এনামুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা সহিদুল ইসলাম, মোঃ মনির হোসেন, সাকিব আফতাব সুজন প্রমুখ নেতৃবৃন্দ। সভায় বক্তারা এই মহান নেতার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভার দ্বিতীয় পর্বে এই মহান নেতার  আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মোয়াজ্জেম হোসেন।-প্রেস বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

কুয়েটে নববর্ষ বরণের শেষ প্রস্তুতি সম্পন্ন, সাজ সাজ রব ক্যাম্পাসজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে পরিচ্ছন্ন জ্বালানি ও পরিবেশ সুরক্ষায় কানাডার ১ কোটি ডলার সহায়তা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

রঙিন সাজে সেজেছে কুয়েট, বৈশাখ উদ্যাপনে বর্ণাঢ্য কর্মসূচি

খুলনায় গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ১১ দলীয় ঐক্য’র বিক্ষোভ মিছিল সমাবেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।