সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
থাইল্যান্ডে কারফিউ জারি | চ্যানেল খুলনা

থাইল্যান্ডে কারফিউ জারি

করোনাভাইরাস রোধে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে থাইল্যান্ডে। দেশটির রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে জারি থাকবে এ কারফিউ। যার সময়কাল নির্ধারণ করা হয়েছে প্রতিদিন রাত ৯ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত।
শুক্রবার (৯ জুলাই) এক বৈঠক শেষে এ ঘোষণা দেয় দেশটির করোনাভাইরাস টাস্কফোর্স। আগামী সোমবার (১২ জুলাই) থেকে কার্যকর হবে এ কারফিউ।

বিধিনিষেধ অনুযায়ী, সেখানকার অধিবাসীদের ঘরে থেকেই সব কাজ করতে হবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ায় থাকছে নিষেধাজ্ঞা।
খোলা রাখা যাবে সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিকস স্টোর। তবে তা বন্ধ করে দিতে হবে রাত আটটার মধ্যে। এছাড়া অন্য সব দোকান-পাট বন্ধ থাকবে।
মানুষজনের একসাথে জড় হওয়ার বিষয়েও রয়েছে বিধিনিষেধ। পাঁচজনের বেশি মানুষ একত্র হতে পারবে না। রাত নয়টা থেকে বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন।
দেশটিতে শুক্রবার ৯ জুলাই, নতুন করে ৯ হাজার ২৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭২ জনের। গত এপ্রিল মাস থেকে থাইল্যান্ডে চলছে করোনার তৃতীয় ঢেউ।
এছাড়া তার আগের দিন বৃহস্পতিবার থাইল্যান্ডে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭৫ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। করোনা সংক্রমণের এ উর্ধগতি রোধে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড কর্তৃপক্ষ।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।