সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তেরখাদায় দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ইউপি চেয়ারম্যান | চ্যানেল খুলনা

তেরখাদায় দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ইউপি চেয়ারম্যান

নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ খুলনার তেরখাদা উপজেলাধীন সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) তাকে আটক করা হয়।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার তেরখাদা ​​উপজেলার সচিয়াদা বাজার এলাকা থেকে মাদক ও অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালায় নৌবাহিনী। অভিযানে শচিয়াদহ ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদকে আটক করা হয়েছে।

এ সময় তার বাসায় তল্লাশি করে ১৭০ পিস ইয়াবা, একটি তালা কাটা মেশিন, একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল সেট ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা ও মাদক চোরাচালানের সাথে জড়িত এবং তার নামে তেরখাদা থানায় দুইটি অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। বর্ণিত মাদক ব্যবসায়ী বুলবুল আহমেদকে আটক করায় স্থানীয় জনগণ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আটককৃত মাদক ব্যবসায়ীর যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি টহল অভিযান চলমান থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।