সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালা হাসপাতালে উত্তরণের চিকিৎসা সামগ্রী প্রদান | চ্যানেল খুলনা

তালা হাসপাতালে উত্তরণের চিকিৎসা সামগ্রী প্রদান

তালা প্রতিনিধিঃ মরণব্যাধি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ব্যাপক আকারে বিস্তৃতি রোধে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অক্সিজেন সিলিন্ডার, ২ টি ফ্লো মিটার, ২ টি নেবুলাইজার ও ২০০ পিস সার্জিক্যাল মাস্ক প্রদান করেছে বে-সরকারি সংস্থা উত্তরণ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উত্তরণ “স্টার্ট ফান্ড এবং ইউকেএইড বাংলাদেশ”এর সহযোগিতায়“ ঊসবৎমবহপু জবংঢ়ড়হংব ভড়ৎ ঈঙঠওউ ১৯ রহ ঝধঃশযরৎধ ধহফ ঔধংযড়ৎব উরংঃৎরপঃ.” প্রকল্পের মাধ্যমে মরণব্যাধি করোনা ভাইরাস মোকাবেলায় জরুরী পরিস্কার পরিচ্ছন্নতা উপকরণ, চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদাসের অংশ হিসেবে উক্ত সামগ্রী প্রদান করা হয়। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদারের হাতে উক্ত চিকিৎসা সামগ্রী তুলে দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শাম্স সাক্ষর, উত্তরণ কর্মকর্তা মোঃ রেজওয়ান উল্লাহ, হেদায়েত উল্লাহ মুকুলসহ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উত্তরণের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।