সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালা সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠিত

তালা সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সরদার জাকির হোসেন ও সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪নভেম্বর) বেলা ১২ সময় তালা সদর ইউনিয়নবাসীর আয়োজনে উক্ত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। প্রথমে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলাপ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ী, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল অলম খান, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরন পরিচালক শহিদুল ইসলাম, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাসের নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ইয়াকুব আলী, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মীর আবুল কালাম।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস, আওয়ামীলী নেতা সৈয়দ ইদ্রিস, শাহিনুর রহমান খাঁ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুনেচ্ছা, ইউপি সচিব শাহানারা খাতুন, ইউপি সদস্য শেখ আব্দুর রাজ্জাক, সফিকুল ইসলাম খাঁ, মোঃ নজরুল ইসলাম মোড়ল, মোঃ বাইজীদ হুসাইন, লুৎফার রহমান, মোঃ আছাদুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ মফিজুল ইসলাম, রেহেনা বেগম, শাহিদা বেগম, রেবেকামকবুল, ইউডিসি উদ্যোক্তা মোঃ আসাদুজ্জামান, রোকেয়া খাতুনসহ তালার সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।