সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা যুব পানি কমিটির সভা শেষে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান | চ্যানেল খুলনা

তালা যুব পানি কমিটির সভা শেষে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান

তালা উপজেলার বাগের বিল থেকে গোপালপুর স্লুইস গেট পর্যন্ত খালের পানি নিষ্কাশন উপযোগী করা এবং নেটপাটা অপসারণের দাবিতে তালা কপোতাক্ষ যুব পানি কমিটির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার, ১৫ জুলাই সকালে তালা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারে অনুষ্ঠিত যুব পানি কমিটির সভা শেষে এ স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকারের কাছে হস্তান্তর করা হয়। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মনিরা সুলতানা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ হৃদয় হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটি নেতা গাজী শহিদুল্লাহ, গোলদার আশরাফুল হক, মো. আফজাল হোসেন, যুব পানি কমিটির সদস্য রাজু হোসেন, আবুল কালাম, দীপা দাস, সোহান শেখ, রাকিব হোসেন, সাইফুল্লাহ, সজীব হোসেন, আরাফাত গাজী, সাইদুর শেখ, আমিনুর রহমান প্রমুখ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।