সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা মহিলা কলেজে মুজিববর্ষ উপলক্ষ্যে বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান | চ্যানেল খুলনা

তালা মহিলা কলেজে মুজিববর্ষ উপলক্ষ্যে বিতর্ক, রচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরা তালা মহিলা কলেজে মুজিববর্ষ পালন উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগীতা,রচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত সততা সংঘের উদ্যোগে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান। কলেজ হলরুমে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী ,জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির
হোসেন,উপাধ্যক্ষ শফিকুল ইসলাম ।
দূর্নীতি দমনে ছাত্র সমাজের ভুমিকায় নিয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠানে বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম.প্রভাষক কনা বিশ্বাস ও প্রভাষক অভিজিৎ মল্লিক,মনিটরিং এর দায়িত্ব পালন করেন প্রভাষক গাজী জাহিদুর ইসলাম। বিতর্ক প্রতিযোগীয় পক্ষে বক্তব্য রাখেন দলনেতা সামিয়া ইফফাত,সামিয়া ইয়াসমিন ও সাবিয়া সুলতানা বিপক্ষে দলনেতা শতাব্দী কর,সায়মাজামান শ্রাবনী ও ইশরাত জাহান সিসি। পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় দায়িত্বে ছিলেন প্রভাষক নিলুফা বানু ও ইমদাদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া শিক্ষা নজরুল ইসলাম। এসময় শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

কৃষি ভাবনা আরও সংবাদ

এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম কারাগারে

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে – মাওঃ আব্দুল আউয়াল

ডুমুরিয়ায় অফ-সিজিনের ফুলকপিতে কৃষকের লাখ লাখ টাকা লাভ

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।